রাজ্য সরকারের রিপোর্ট কার্ড হাতে বাউড়িয়ায় দেবতারা
দি নিউজ লায়ন ; রাজ্য সরকারের ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড হাতে এবার মানুষের কাছে হাজির দেবতারা। শিব, দুর্গা, কালী, মহিষাসুর থেকে নারদ সকলেই হাজির বাউড়িয়ায়। মঙ্গলবার সকালে বাউড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দেন এইসব দেবতারা। দেবতারা স্বর্গ থেকে নয় এসেছিলেন শ্যামপুর থেকে।
মঙ্গলবার উলুবেড়িয়া পূর্ব তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে পৌছে দিতে কাজে লাগিয়েছিল হাওড়া জেলার প্রাচীন লোক প্রসার শিল্প কালিকাপাতাড়ির সঙ্গে যুক্ত শিল্পীদের। আর এদিন এই সব শিল্পীরা নৃত্য সহযোগে পৌরাণিক কাহিনীর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন। রাজ্য তথা হাওড়া জেলার অন্যতম প্রাচীন লোক শিল্প কালিকাপাতাড়ি। কালির আবির্ভাব থেকে মহিষাসুর বধ পৌরাণিক এই সমস্ত কাব্যে পুরুষ শিল্পীরা অভিনয় করে।
সরকারের আমলে এই কাজের লোক শিল্পকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রচারের কাজে লাগানো হয়।সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পরিচিত হয়। মঙ্গলবার সকালে এই সমস্ত শিল্পীরা বাউরিয়া এলাকায় ঘুরে ঘুরে সরকারের উন্নয়নের প্রচার করার দুয়ারে সরকার কর্মসূচিতে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন। শিল্পী দের মতে সরকার তাদের নতুন দিশা দেখিয়েছে সুতরাং সেই সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া টা অন্যরকম অনুভূতি।

Post a Comment